দীর্ঘদিন থেকে অভিনয়ের বাইরে আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নায়িকা সাদিকা পারভীন পপি। অভিনয়ে আর না ফেরারও ইঙ্গিত দিয়েছেন তিনি।
সাদিকা পারভীন পপি
প্রথম ছবি ‘কুলি’ দিয়ে ঢালিউড জয় করেছিলেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। একের পর এক ছবিতে কাজ করে প্রথম সারির নায়িকা বনে যান তিনি। অর্জনও কম নয়। তিনবার নিজের ঝুলিতে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।